কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে সাড়ে ১২টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান রাইখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নারানগিরিমুখ পাড়ায় এর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এই সময় পিআইও আব্দুল হান্নান এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৩ লাখ ৪৩ হাজার ৬শত১৮ টাকা ব্যয়ে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা মৃত রশিদ আহমেদের পরিবারের জন্য এই বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) আব্দুল হান্নান।
