কাপ্তাই প্রতিনিধি ॥
স্বাধীনতার ৫০ বৎসর পূর্তি এবং বিজিবি দিবস ২০২১ উপলক্ষে বুধবার বিকেলে কাপ্তাই ৪১ বিজিবির আয়োজনে ওয়াগ্গা বিজিবি সদর দপ্তর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কাপ্তাই ৪১ বিজিবি এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এতে ৪১ বিজিবি ও শিলছড়ি একাদশ দলের মধ্যকার খেলায় বিজিবি দল ৩-১ গোলে বিজয়ী হয়।
খেলা শেষে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এইসময় উপ-অধিনায়ক মেজর মো. লোকমান হোসেনসহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
