রাঙামাটির কাপ্তাই উপজেলার ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির একটি আজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
সোমবার কাপ্তাই ৪১ বিজিবি ক্যাম্প এলাকায় ৮-৯ ফুট দৈর্ঘ্যরে ১৫ কেজি ওজনের অজগর সাপটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ক্যাম্প কর্তৃপক্ষ স্থানীয় বন বিভাগকে খবর দেন। তৎক্ষনিক কাপ্তাই রাম পাহাড় বিট কর্মকর্তা শহিদ উল্লাহ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
পরবর্তীতে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম, রাম পাহাড় বিট কর্মকর্তা শহিদ উল্লাসহ বনপ্রহরীরা অজগর সাপটিকে দুপুরে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছেন।
বিষয়টির নিশ্চিত করে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম বলেন, ইতিপূর্বে আরও ১০-১২টি অজগর সাপ ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
