ঝুলন দত্ত, কাপ্তাই
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হলো কৃমিনাশক সপ্তাহ।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন।
এইসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ হাজার ৫০০ জনকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
