কাপ্তাই প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় বৃহস্পতিবার সকাল হতে শুরু হয়েছে খোলা বাজারে(ওএমএস) চাল বিক্রি কার্যক্রম। প্রতিকেজি ৩০ টাকা দরে প্রতিজন মাথাপিছু পাঁচ কেজি করে চাল কিনতে পারছেন বলে জানান কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ। তিনি জানান, সপ্তাহের শুক্র ও শনি ছাড়া বাকি পাঁচ দিন অর্থাৎ মাসে ২২ দিন এই চাল বিক্রি করা হবে।
প্রতিটি ইউনিয়নে সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি হবে। টিসিবি কার্ডধারীগণ কার্ড প্রদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে এ চাল কিনতে পারবেন। তিনি আরোও জানান, বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ও রাইখালী ইউনিয়নে বৃহস্পতিবার সর্বমোট ৮ শত জন উপকারভোগীএই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
এদিকে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়িতে বিশেষ ওএমএস কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এইসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান হোসাইনি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা কানিজ জাহান বিন্দু, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যাসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
