কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে উপবৃত্তি সংক্রান্ত মতবিনিময় সভা রবিবার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে কাপ্তাইয়ের সমন্বিত উপবৃত্তি স্কিমভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপ-পরিচালক শ ম সাইফুল আলম। এসময় কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক ও ১৪টি উপবৃত্তি স্কিমভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগণ উপস্থিত ছিলেন।
