কাপ্তাই প্রতিনিধি ॥
ক্যান্সারে আক্রান্ত কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল এবং ইউরোলজি সমস্যাজনিত রোগে আক্রান্ত কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আলমকে দেখতে শনিবার সকালে কাপ্তাইস্থ লগগেইট এবং শিল্প এলাকায় যান খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার। এইসময় তিনি তাদের শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওহাবসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
