কাপ্তাই প্রতিনিধি ।।
রাঙামাটির কাপ্তাই ৪১বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যোগে ৬টি মৌজার হেডম্যানদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ২টায় বিজিবি পরিচালিত রিভার ভিউ পার্কে ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ এএসসি কাপ্তাইয়ের ৬টি মৌজার হেডম্যানদের হাতে জার্সি ও ফুটবল সহ বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন ।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক, নির্বাহী কমকর্তা রুমন দে, ৪১ বিজিবি এডি শাহ আলম, হেডম্যান থোয়াই অং মারমা ও অরুন চাকমা এবং উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলসহ মৌজার কার্বারীগণ উপস্থিত ছিলেন।
