রাঙামাটির শহর লাগোয়া কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোর,যাদের একজনের বাবা রাঙামাটির বন সংরক্ষক সুবেদার ইসলাম।
মারা যাওয়া দুই কিশোর হলেন আদনান নূর (১৪) এবং অংকন (১৫)।
বুধবার দুপুরের দিকে শহরের কেরাণী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোর কাছেই কাপ্তাই হ্রদের জলে ¯œান করতে নামে বন সংরক্ষকের পুত্র আদনান ও তার বন্ধু অংকন। কিন্তু দীর্ঘসময়েও তাদের খোঁজ না মেলায় ফায়ারসার্ভিসে খবর দেয়া হলে ডুবুরিরা এসে দুই কিশোরকে মৃত উদ্ধার করে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর দুই কিশোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,তাদের হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। এখন তাদের পরিবারের সাথে কথা বলে মৃতদেহ হস্তান্তর করা হবে।
রাঙামাটি ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানিয়েছেন, দুপুর পৌনে একটার দিকে আমরা খবর পাই যে,শহরের কেরাণী পাহাড় এলাকায় দুই কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে,দ্রæত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যেই একজন এবং আরো ৫ মিনিট পরে বাকিজনকে উদ্ধার করেন আমাদের ডুবরিরা। তাদের তাৎক্ষনিক রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা জেনেছি,দুই কিশোর বন্ধু খেলা করছিলো এবং খেলা শেষে গোসল করার জন্যই পানিতে নেমেছিলো।’
