কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে বিলুপ্তপ্রায় ময়নাপাখি উদ্ধার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ বিলুপ্তপ্রায় দুটি ময়না পাখি ন্যাশনাল পার্কে অবমুক্ত করেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, স্থানীয় কাপ্তাই নতুনবাজারে বিক্রয়কালীন সময়ে বিলুপ্তপ্রায় দুটি ময়নাপাখি আমরা উদ্ধার করি। এবং বিভাগীয় কর্মকর্তা ছালে মো.সোয়াইব খানের নির্দেশে এইগুলো কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করি।
এসময় বন বিভাগের কর্মকর্তা, শিলছড়ি প্রশান্তি পার্কের পরিচালক আমিনুল ইসলাম খুকুসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
