কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাল্য বিবাহ, যৌতুক, মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা তথ্য আপা তাহমিনা সুলতানা। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন।
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী এবং শতাধিক অভিভাবক উপস্থিতি ছিলেন।
