জিয়াউল জিয়া
রাঙামাটির কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে প্রায় ৭ ফুট দৈর্ঘের দুটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে উর্ধতন কর্মকর্তা এর নির্দেশে গহীন অরণ্যে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। দুটো অজগর বেশ সুস্থ্য ও সবল ছিলো বলে জানিয়েছেন কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।
তিনি আরও জানান, রবিবার ৪১ বিজিবি ক্যাস্পের ভিতরে ১টি অন্যটি রাঙামাটি সরকারি কলেজ গেইট থেকে সন্ধ্যায় অজগর সাপটি দুটি উদ্ধার করা হয়। সোমবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে গহীন অরণ্যে নিরাপদ স্থানে সাপ দুটিকে অবমুক্ত করা হয়।
সাপটি দুটি প্রায় ৭ ফুট দৈর্ঘের এবং ওজন প্রায় ৫ কেজি।
এসময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেস ক্লাসের সভাপতি মোঃ কবির হোসেনসহ বন বিভাগ ও স্থানীয় লোকজন।
এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ এবং বন বিভাগের উদ্ধার করা বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সবশেষ গত ১ জুন ১৮ ফুট দৈর্ঘ্য এবং ২২ কেজি ওজনের সোনালি রঙের আরও একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।
