কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে লীন প্রকল্পের সহোযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ডাঃ সুবর্ণা বড়ুয়ার সভাপপিত্বে সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শাইনি তালুকদার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু বিজয় রতন চাকমা, স্বাস্থ্য পরিদর্শক বাবু টিটু দেওয়ান, লীন প্রকল্পের কাউখালী উপজেলা ফ্যাসিলিটেটর জ্ঞান বিকাশ চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ইউনিয়ন কর্মকর্তাগণ এবং হাসপাতালের সিনিয়র স্টাফগণ।
উক্ত সভায় বক্তারা মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনা, মা ও শিশুর স্বাস্থ্য পুষ্টি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান।
