রাঙামাটির কাউখালীতে নিরাপত্তা বাহিনীর অভিযানে হ্লাগ্য মারমা (৩৫) নামে ইউপিডিএফের এক কর্মীকে আটক করা হয়েছে। রবিবার রাত তিনটায় উপজেলার পুরান পোয়াপাড়া বতটলী এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা করা হয়। সে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চৌধুরীপাড়াএলাকার ক্যজাই হ্লা মারমার ছেলে। পুলিশ জানায়, সে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের চাঁদা কালেক্টর।
পুলিশ জানায়- আদায়কৃত চাঁদা রাঙামাটি নিয়ে যাওয়া হবে এমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে রবিবার মধ্য রাতে হ্লাগ্য মারমাকে আটক করে। এ সময় তার কাছ থেকে নগদ ৫১,৮০৭ টাকা ও বিভিন্ন মডেলের ৩টি মোবাইল সেট পাওয়া যায়। সে অত্র এলাকায় চাঁদা তোলার দায়িত্ব পালন করে আসছিলেন বলেও জানিয়েছে পুলিশকে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে রোববার সকালে রাঙামাটি চিফ জুডিসিয়াল আদালতে প্রেরণ করা হয়েছে।
