রাঙামাটির কাউখালী উপজেলা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই উম্মুক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
কাউখালী থানার এস আই মোঃ হারুন এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদৌহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা ও নিংবাউ মারমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা প্রমূখ।
আয়োজিত উম্মুক্ত সভায় উপস্থিত সকল শ্রেণি পেশার মানুষ মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সমাজের বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড তুলে ধরেন। এসময় উপস্থিত অতিথিগণ ও কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ, মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং এর উপর জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।