বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থুইশি মারমাকে সভাপতি ও মোঃ শাহিন আলমকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।
বর্তমান কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতুমং মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৯৯নং রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, অংচাপ্রু মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সাধারন সম্পাদক এরশাদ সরকার, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন হামিদ মঞ্জু সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
