কাউখালী প্রতিনিধি ॥
কাউখালীর কলমপতি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নটির নাইল্যাছড়ি বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কলমপতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাছির উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. চান মিয়া ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. মেজবা উদ্দিন এর সঞ্চালনায়, কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাবেক যুগ্ম সম্পাদক আলী বাবর, রাঙামাটি সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম এ মনছুর, যুগ্ম আহবায়ক আবদুল মোতালেব, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ তুহিন, বিএনপি নেতা আবুল কালাম, মহি উদ্দিন, অর্জুন মনি চাকমা, জাহাঙ্গীর আলম, মো. আলমগীর মেম্বার, তারামিয়া সহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিও জানান বক্তারা।
