রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজারে ঝুলন্ত অবস্থায় শংকর দে(৪০) নামে এক খামার ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। রোববার দুপুরে নিজ পোল্ট্রি খামারে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
এলাকাবাসী জানায়, সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শংকর দে বাসা থেকে বের হয়ে যায়। কিছু সময় পর তাঁর স্ত্রীর তাঁকে খুঁজতে নিজেদের খামারে গেলে শংকরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থায় শংকর জীবিত থাকায় তাঁর স্ত্রী স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পথে শংকর দে’র মৃত্যু হয়।
কাউখালী থানার এসআই আব্দুল কাদের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।