নিজস্ব প্রতিবেদক ॥
ভোলায় গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙাামটি জেলা বিএনপি। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
বক্তারা আরও বলেন, বিদ্যুতের দাবিতে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। এটা জনগণের দাবি। এটা সরকারের পরিবর্তনের কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। সেটাকেই তারা সহ্য করতে পারছে না। সেখানে তারা বিনা উসকানিতে গুলি করেছে, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, হত্যা করেছে। আগামীতে এক একটা হত্যার বদলা নেয়ার হুঁশিয়ারি দেন নেতারা। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং দায়ী ব্যক্তিদের শাস্তি দাবিও জানান বক্তারা।
প্রসঙ্গত: গত রবিবার সারাদেশে অসহনীয় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদ সভায় পুলিশ ও বিএনপির নেতাকমীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন।
