প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৫ মার্চ বান্দরবানের লামা উপজেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেন প্রশাসন। এতে গৃহবন্দী হয়ে জীবিকা হারিয়ে কর্মহীন দিন অতিবাহিত করে চলেছেন দরিদ্র ও শ্রমজীবিরা।
ঠিক সেই মুহুর্তে মানবিক দিন চিন্তা করে এসব অসহায়-দরিদ্র শ্রমজীবি মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারীনেত্রী ফাতেমা পারুল।
এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাড়ীর আশপাশের ৮০ জন অসহায় শ্রমজীবি মানুষের ঘরে ঘরে নিজ উদ্যোগে ইফতারসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন মানবপ্রেমি ফাতেমা পারুল। সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে তুলে দেয়া হয়- ছোলা, মুড়ি, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বর্তমানেও ইফতা ও খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত আছে বলে জানা গেছে।
ফাতেমা পারুল বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ আজ মানুষের জীবনকে মহাসংকটে ফেলে দিয়েছে। এমন সময় কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এদিক চিন্তা করে এ সংকটময় মুহূর্তে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মানবিক সহায়তা হিসেবে নিজস্ব তহবিল থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে ঘরবন্দী হয়ে পড়া অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি এ দুর্যোগময় মুহুর্তে এলাকার বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
