খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহণের) সাধারণ মালিকদের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বানৌক রেস্টুরেন্টে আড়াই‘শ শান্তি পরিবহণের ড্রাইভার, হেলপার ও শ্রমিকদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের সাধারণ মালিক বিশ^জিৎ রায় দাশ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, পরিবহণ মালিক সজল দাশ মো: নাসির, সুভাষ দাশ, নুর হোসেন, মনিরুল ইসসলাম, হারাধন দাশ, নু কম্পানী উপস্থিত ছিলেন।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চিনি, ছোলা, লবণ, খেজুর, আলু, ডাল, সেমাই, পেঁয়াজ ইত্যাদি। এসব সামগ্রী পেয়ে করোনায় কর্মহীন শান্তি পরিবহণের ড্রাইভার ও শ্রমিকদের স্বস্থি প্রকাশ করেন।
