করোনা সংক্রমণ বাড়ছে রাঙামাটির রাজস্থলীর উপজেলা সদরেও। বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আসা নমুনা রিপোর্টে মধ্যে উপজেলা পরিষদ কার্যালয়ের নারী ভাইস চেয়ারম্যান উচসিন মারমাসহ আরও এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসক।
বিষয়টির নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার শনাক্ত হওয়া দুজনের নমুনা ২৪ জুন নেয়া হয়েছিল। এছাড়া বৃহস্পতিবার আসা রিপোর্টে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের এক কর্মচারীর নমুনা নেগেটিভ আসছে। এনিয়ে রাজস্থলী উপজেলা করোনা আক্রান্ত হলেন ৫ জন। তারমধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।
