খাগড়াছড়ি প্রতিনিধি
কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোর-কিশোরী এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মা দের নিয়ে ব্যাপক কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা (লীন প্রকল্প)। তার অংশ হিসেবে মঙ্গলবার জেলার গুইমারা উপজেলার হাফছড়ির আকবর পাড়ায় দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করা হয়। খাগড়াছড়ির ৫ উপজেলায় ১৫ হাজার কিশোরী এবং ২২ হাজার গর্ভবতী ও দুগ্ধদানকারী মা কে নিয়ে সচেতনতামূলক কাজ চলছে।
এলাকার কিশোরী-কিশোরীদের নিয়ে আয়োজন করা হয় সচেতনতামূলক আলোচনা সভার। তাতে তুলে ধরা হয় বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো। পুষ্টিসম্মত খাবার সম্পর্কে অবগত করা, আয়োডিনযুক্ত খাওয়ার উপকারীতা, খাবারের বৈচিত্র্য তুলে ধরার জন্য বিভিন্ন প্রকারের খাবার বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে।
একই গ্রামে গড়ে উঠেছে নারী পরিচালিত ব্যবসা কেন্দ্র। যেখানে পুষ্টি সমৃদ্ধ খাবার ন্যায্যমূল্যে বেচাকেনা করা হয়।
একই সঙ্গে লোকাল সার্ভিস প্রোবাডার কর্তৃক পরিচালিত মুরগি ও হাঁসের খামার প্রদর্শনীর আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার লীন প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কার্যক্রম পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। তিনি সবগুলো কাজ পরিদর্শন করেন এবং কর্মতৎপরতায় সন্তুষ্টি ব্যক্ত করেন। এসময় তিনি আশপাশে গড়ে উঠা আতিউর রহমান এর মিশ্র ফলবাগান ঘুরে দেখেছেন।
জেলা প্রশাসকের সাথে ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মর্তুজ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ।
এছাড়াও লীন এর জেলা ব্যবস্থাপক নিখিল চাকমা, আইডিএফ এর প্রকল্প ব্যবস্থাপক আলোপ্রিয় চাকমা, লীন প্রকল্পের জেলা সমন্বয়কারী শ^াশতী দেওয়ান, মনিটরিং কর্মকর্তা নিউটন চাকমা উপস্থিত ছিলেন। তবে গোটা কার্যক্রমের সমন্বয় করেছেন লীন প্রকল্পের জেলা সমন্বয়কারী হেপী দেওয়ান।
