রাঙামাটির স্থানীয় বিনোদনপ্রেমীদের আড্ডা আর অবসরের স্পট হিসেবে আসামবস্তি সেতু গত কয়েকবছর ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন বিকেলেই সেতুতে কয়েক শত লোক শহরের বিভিন্ন স্থান থেকে সেতুতে সময় কাটাতে যায়। সাপ্তাহিক বন্ধের দিন যা হাজার ছাড়িয়ে যায়। কিন্তু সেতুটি চালুর পর থেকেই সেতুর ওপর কিছু বখাটে ছেলে মোটরসাইকেল প্রতিযোগিতা কিংবা জোরে গাড়ি চালায়। এতে সেতুর ওপর অবস্থান নেয়া বিনোদনপ্রেমীদের দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা থাকে। ইতোমধ্যে বেশ কয়েকবার সড়ক দুর্ঘটনাও ঘটে। বিনোদনপ্রেমীদের ভাষ্য, সেতুর ওপর কয়েকটি স্পিডব্রেকার দিয়ে দিলে এই সমস্যার দ্রæত সমাধান হবে এমনটাই ভাবছেন স্থানীয়রা।
তথ্য ও ছবি————————————-শংকর হোড়
Previous Articleকাপ্তাইয়ে আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশনের চারা বিতরণ
Next Article লোকালয়ে আসা হরিণ শাবকটির ঠিকানা হচ্ছে সাফারি পার্কে
