করোনা ভাইরাসের রেডজোন খ্যাত নারায়ণগঞ্জ থেকে লংগদু ফেরত তিনদফায় ১৭০ জন শ্রমিকের পর এবার গাজীপুর থেকে ফিরল ৯ গার্মেন্টসকর্মী। তাদের সবাইকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার ভোরে একটি মিনি পিকআপে করে কিছু লোক লংগদুতে প্রবেশের চেষ্টা করে। উপজেলার আনসার হেডকোয়ার্টারের সদস্য তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে উপজেলা সদরে নিয়ে আসেন। এসময় একই পরিবারের ৭ জন গার্মেন্টসকর্মী ও পিকআপের চালক এবং সহকারীসহ ৯ জনকে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে হোমকোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন বলেন, ‘নারায়ণগঞ্জের পর এবার গাজীপুর থেকে ফিরেছে ৭ গার্মেন্টসকর্মীসহ ৯ জন। তারা একই পরিবারের হওয়ায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আগামী ১৪ দিন তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন। শিঘ্রই তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।’
Previous Articleমানুষের পাশে ত্রান সহায়তা নিয়ে কাপ্তাই সেনা জোন
Next Article কাউখালীতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
