মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড় বিল গ্রামে ৩ বছর বয়সের ৭ ফুট লম্বা মান কচু ১২ টাকায় বিক্রি হয়েছে। বড়বিল গ্রামের চাষি রুইউ মারমা বলেন, মারমাদের সাংগ্রাই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছর ও পাচন রান্না করা হবে। তাই ৩৬ টিরও বেশি মিশ্র শাকসবজির মধ্যে মানকচু একটি। এলাকার ক্ষুদ্র ব্যবসায় দোঅং মারমা আমার কাজ থেকে সাড়ে ৩শ’ টাকা মূল্যে ক্রয় করেছে, এছাড়া মানকঁচু বিভিন্ন মাংসের সাথে রান্না করে খাওয়া যায়। এব্যাপারে দোঅং মারমা বলেন, প্রতি কেজি ৩০ করে বিক্রি করে ১২শ’ টাকা পেয়েছি। তবে অনেকে বলেন, মানকচু বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে অনেক লাভবান হবো।
