নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে স্থাপন করা হয়েছে সোলার ‘মিনি গ্রিড’। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নয় লাখ টাকা ব্যায়ে ‘মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিনি গ্রীড’ স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ১৭টি বিভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুত সুবিধার আওতায় আসবে বলে জানান। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। তিনি বলেন, সরকারের নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থাপনার অংশ হিসেবে মিনিগ্রীড প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
সম্প্রতি খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা পরিষদে স্থাপিত ‘মিনি গ্রীড’ প্রকল্পটি উদ্বোধন করেন। এসময় তিনি ‘মিনি গ্রীড’ স্থাপনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এর ফলে বিদ্যুতের ঘাটতি কমে আসবে। ডিজিটাল বাংলাদেশের পথে এ উদ্যোগ গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
ইডকল বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’র কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল জানান প্রকল্পটি বাস্তবায়নের ফলে সাড়ে ছয় হাজার ওয়াট বিদ্যুত সুবিধা পাবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ১৭টি বিভাগ। মিনি গ্রীড প্রকল্পটি বাস্তবায়নের ফলে বিদ্যুত ঘাটতি থাকবেনা। বিদ্যুত ঘাটতির ফলে সৃষ্ট সমস্যা সমাধানসহ উপজেলা পরিষদের প্রতিটি বিভাগে কাজের গতি ফিরে আসবে।
‘মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিনি গ্রীড’ স্থাপন প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ডিজিটাল বাংলাদেশের পথে আরো এক ধাপ এগিয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের পথে বিদ্যুত ঘাটতি একটি বড় সমস্যা। যে সমস্যার কারনে আমাদের কাজে মন্থর গতির সৃষ্টি হয়। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ১৭টি বিভাগকে সার্বক্ষনিক বিদ্যুত সুবিধার মধ্যে আনতেই সোলার মিনিগ্রীডের পরিকল্পনা। সরকারের সবক’টি বিভাগ ডিজিটাল বা অনলাইন সিস্টেম বিদ্যমান থাকায় বিদ্যুতের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

২ Comments
তিন পার্বত্য এলাকায় একমাত্র আমরাই মিনি গ্রিডের কাজ করে তাকি(লোকাল ব্যবসায়ীদদের মধ্যে)
যোগাযোগ করুন ০১৭৬৮২৭০৪৫৪.০১৫৫৩৫৯৮৬৫৪।