নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
১ লাখ ৭১ হাজার ইয়াবা সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি উছাহ্লা মার্মা কে সাময়িক বহিস্কার করেছে উপজেলা যুবলীগ।
শনিবার (২১ আগষ্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফাহিম ইকবাল খাইরু। তিনি জানান, জেলা যুবলীগের নির্দেশনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এদিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মংচৌহ্লা মার্মা (বিজয়) কে দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, শুক্রবার রাতে ১ লাখ ৭১ হাজার ইয়াবা সহ স্কুল দপ্তরী ও সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি উছাহ্লা মার্মাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। তাকে শনিবার সকালে জেলা আদালতে পাঠানো হয়।
