চট্টগ্রাম থেকে ইউনাইঢেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহযোগী সংগঠনের আটককৃত ৩ নেতাকর্মীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে রাঙামাটি জজ কোট। বুধবার দুপুরে এই তিন নেতাকর্মীকে রাঙামাটি সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহেদ আহম্মেদ’র আদালতে হাজির করা হলে এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড ও আসামীপক্ষ রিমান্ড বাতিলের আবেদন করে। এতে শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ প্রসঙ্গে রাঙামাটি জজ কোট পুলিশ পরিদর্শক ইসরাফিল মজুমদার বলেন, চট্টগ্রাম থেকে আটককৃত ইউপিডিএফ’র তিন নেতাকর্মীকে বুধবার দুপুরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহেদ আহম্মেদ’র আদালতে হাজির করা হলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন এসময় কোট তাদেরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের ইপিজেট ও বায়েজিত এলাকা থেকে ইউপিডিএফ’র এই তিন নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সুকৃতি চাকমা (৪০), বন্দর থানার সভাপতি কান্তময় চাকমা (৩৫), পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জিকু চাকমা (২৫)। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নানিয়ারচরের ৬ খুনের মামলার তথ্য সাপেক্ষে রাঙ্গামাটি কোতয়ালী থানার উপপরিদর্শক সৌরজিৎ বড়–য়া ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আহসানুজ্জামানের নেতৃত্বে চট্টগ্রামের ইপিজেট ও বায়েজিত এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৩ মে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন (৪ মে) তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের প্রধান তপন জ্যোতি চাকমাসহ আরো ৫ জন নিহত হন। এ ঘটনায় ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমাসহ ১১৮ নামে নানিয়ারচর থানার পৃথক দু’টি অভিযোগ করা হয়।
