বান্দরবানে ইউএনও ব্যাডমিন্টন টূর্ণামেন্ট শেষ হয়েছে। সোমবার’রাতে বান্দরবানের সদর উপজেলা পরিষদ মাঠে টূর্ণামেন্টের ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কামরুল-শাফায়েত জুটি। রানার্সআপ হয়েছে শাখাওয়াত-আকাশ জুটি। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নোমান হোসেন প্রিন্স’সহ প্রশাসনের উধর্বতন কর্মকর্তা এবং খেলোয়ার’রা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য সচিব মামুন চৌধুরী জানান, টূর্ণামেন্টে মোট ১০টি টিম অংশ গ্রহণ করে। প্রতিটি টিমে দুজন করে খেলোয়ার ম্যাচে অংশ নেয়। প্রতিবছরই উপজেলা মাঠে ইউএনও ব্যাডমিন্টন টূর্ণামেন্ট আয়োজন করা হয়।
Previous Articleবান্দরবানে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
Next Article লংগদুতে হ্রদের পানিতে পড়ে শিশুর মৃত্যু
