আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) আলীকদম ব্যাটেলিয়ান, ৫৭ বিজিবির সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর প্রাঙ্গণে কম্বল ও শাড়ি বিতরণ করা হয়। রবিবার বস্তু সামগ্রী বিতরণের সময় সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর বান্দরবান এবং আলীকদম ব্যাটেলিয়ান (৫৭ বিজিবি) অধিনায়ক সহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বস্ত্র ও কম্বল বিতরণের পাশাপাশি একই সময়ে আলীকদম ব্যাটেলিয়নের মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন প্রায় ২৫০ জনের অধিক স্থায়ী বাসিন্দাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিগণ, অধিনায়ক সহ আয়োজনের সাথে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমানে আলীকদম ব্যাটেলিয়ান (৫৭ বিজিবি) বাংলাদেশের সবচেয়ে দুর্গম অঞ্চল গুলোর অন্যতম, থানচি উপজেলায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটেলিয়ান (৫৭ বিজিবি) আলীকদম উপজেলা সহ থানচি সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও করোনা ভাইরাস এর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে এ ধারা অব্যাহত রাখবে জানিয়েছেন আলীকদম ব্যাটেলিয়ানে অধিনায়ক।
