আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে ৮ হাজার ৬০০শত পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন নামে একজনকে আটক করেছে আলীকদম সেনা জোন। শুক্রবার বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ইসমাইল হোসেন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের, সিরাজ কারবারি পাড়ার শামসুল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত! এর আগেও তিনি ইয়াবা নিয়ে আটক হয়েছেন। আলীকদম সেনা সূত্রে জনায়, গোয়েন্দা মাঠকর্মির তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম এর নেতৃত্বে চৈক্ষ্যং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ইসমাইল হোসেনকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলীকদম থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার।
