সাইফুল হাসান
অবশেষে ৩৬ বছরের অপেক্ষা ফুরালো। কাতার বিশ্বকাপের ফাইনালে শেষ হাঁসি হাসলো মেসির বাহিনী। তাই তো এ বাহিনীর সমর্থকদের উল্লাস পার্বত্য জেলা রাঙামাটি জুড়ে।
রবিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। এতে দুর্দান্তভাবে খেলে বিজয় লাভ করেছে আর্জেন্টিনা।
কাতারের বিশ্বকাপের আমেজ ছিলো পার্বত্য এ জেলা জুড়ে, তাই শহরের বিভিন্ন অলিতে-গলিতে বসানো হয় বড় পর্দা, বিভিন্ন জায়গায় করা হয় ভোজের আয়োজন।
টানটান উত্তেজনার খেলা দেখে কখনো উল্লাস আবার কখনো হতাশ হয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। তবুও থেমে ছিলো না তাদের বাঁধভাঙা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে নিলো আর্জেন্টিনা।
আর্জেন্টিনা সমর্থক রাসেল চাকমা বলেন, আমি খুব খুঁশি- আনন্দিত যে আর্জেন্টিনা জিতেছে। এ ট্রফি মেসির হাতে যাক সে প্রার্থণা করেছিলাম। আমি বিহারে মানতও করেছি।
আরেক সমর্থক রফিক উদ্দীন বলেন, আর্জেন্টিনার এ বিজয় স্মরণীয় করে রাখার মত। মেসির হাতে বিশ্বকাপ এ যেনো দেখতে চেয়েছিলো পুরো বিশ্ব।
হারুন মিয়া বলেন, আমি ছোট বেলা থেকে আর্জেন্টিনা সমর্থক। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা হতাশা দিয়ে শুরু করলেও তাদের শেষ অসাধারণ হয়েছে। এ খেলাটাই এতদিন মিস করতেছিলাম।
