সাইফুল হাসান
আমানতবাগ স্পোর্টিং ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ গেইটস্থ মোটেল জর্জ হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম রনি। সাধারণ সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন পারভেজ খাঁন, তার প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম পেয়েছেন ২২ ভোট। অন্যদিকে অর্থ সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন এবং তার প্রতিদ্বন্দ্বী মঈন উদ্দীন খোকন পেয়েছেন ২২ ভোট।
অন্যদিকে পূর্বেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাদ্দাম হোসেন এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হন আশরাফুল ইসলাম।
নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সাইদুল ইসলাম জানান, একটি ক্লাবের নির্বাচন গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিক অনুসরণ করে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এরমধ্য দিয়ে তরুণ সমাজের মধ্যে গণতান্ত্রিক চর্চাও হয়ে গেলো।
অন্য আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ আলম বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা ক্লাবের একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। কোন ধরণের সমস্যা ছাড়ায় সুষ্ঠু নির্বাচন হয়েছে।
এদিকে আমানতবাগ স্পোর্টিং ক্লাবের হয়ে জেলা ক্রীড়া সংস্থায় প্রতিনিধি হিসেবে মনোনীত হন মোহাম্মদ আব্দুল গফুর।
