শুভ্র মিশু
সোমবার থেকে সারাদেশে শুরু হতে যাওয়া লকডাউন নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি সভায় পুলিশ সুপার বলেছেন, এই সময়টাতে ঘর থেকে বের হলে আমরা আপনাদের আটকাবো, আপনার অবশ্যই প্রয়োজনের কথাটি আমাদের বলবেন। জরুরি প্রয়োজন হলে অব্যশই আপনারা সে কাজে যেতে পারবেন, যদি নেহাৎ ঘুরাফেরার জন্য হয় তাহলে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। যারা কোন ভাবেই লকডাউনকে মানবেন না তাদের আইনের আওতায় আনা হবে।
রবিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার এইসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতি জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে না পারলে অব্যশই ৯৯৯ এ ফোন দিবেন।
‘অনেক কাপড়ের দোকানদার সামনে পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রচুর পণ্য এনেছেন, তাদের আহবান জানাবো অনলাইনে ব্যবসা শুরু করার জন্য। প্রয়োজন হলে আমরা সহায়তা করবো। তারা হোম ডেলিভারি চালু করতে চাইলে আমরা সে সুযোগ দিব। ডেলিভারি ম্যানদের আলাদা আলাদা ভাবে ডেলিভারি দিতে যেতে হবে।
‘খোলাস্থানে কাঁচাবাজার বসাতে হবে, যাতে করে সামাজিক দুরুত্ব মেনে বাজার করতে পারে ক্রেতারা।’
‘পুলিশ কারো সাথে খারাপ ব্যবহার করবে না,আপনারাও আপনাদের প্রয়োজনের কথা পুলিশের সাথে শেয়ার করবেন, আইন মানবেন।
এসময় আরো উপস্থিত ছিল সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষসহ জেলা বিভিন্ন পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা।
