আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে পার্বত্য শহর রাঙামাটিতে। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী ।
স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি শুভ্রা বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিঠু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী,স্বাধীনতা নার্সেস পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক সাধনা চাকমা, রাঙামাটি হাসপাতালের উপসেবা তত্ত্ব¡াবধায়ক মঞ্জুশ্রী বড়ুয়া প্রমূখ।
মেয়র আকবর হোসেন চৌধুরী এসময় বলেন, হাসপাতালে যে সব রোগীরা সেবা নিতে আসে তাদের সাথে ভালো আচরন করতে হবে। সেবার ক্ষেত্রে মানবতাকে উর্ধে রেখেই সকলকে ধৈর্য্যসহকারে কাজ করতে হবে।
আলোচনাসভার আগে একটি র্যালি রাঙামাটি সদর হাসপাতাল এলাকা থেকে রাজবাড়ী হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকা প্রদক্ষিণ করে।
