‘পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জন্য বরাদ্দকৃত অর্থ কোথায় খরচ করা হয় তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, প্রতিবছর মন্ত্রণালয় থেকে আঞ্চলিক পরিষদ বরাদ্দ পেলেও একটি টাকাও পাহাড় ধসে দুর্গতদের জন্যও খরচ করেনি তারা। এমনকি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদেরও দেখতে যাননি।
রাঙামাটি লংগদু গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের অসচেতনতার কারণে বঙ্গবন্ধুকে হারিয়েছি। শত্রুরা যে তার পাশের কেউ তা কখনো বুঝতে পারিনি আমরা। বঙ্গবন্ধুকে আরো কিছুদিন প্রয়োজন ছিলো আমাদের। কিন্তু প্রয়োজন মুহূর্তে তাকে হারাতে হলো।
গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ নেওয়াজ সুমন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, লংগদুর ঘটনার মুল হোতা বিএনপি জামাত। কিন্তু জেএসএস এর নির্দেশে প্রশাসন আওয়ামীলীগকে হয়রানি করছে।

১৩ Comments
3 fuck.
দীপংকর বাবুকে জোর করে মুসলিম করে দিচ্ছে,তাহার মাতায় সেটি হেফাজত ফন্দির টুপি।
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়………
hasale
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ হচ্ছে একটি দুর্নীতিমুক্ত অফিস।যেখানে পার্বত্য চট্টগ্রাম জুম্ম জাতির মেহনতি মানুষের সংগঠনের নেতা শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা মহোদয় চেয়ারম্যান পদে রয়েছেন,সেখানে আবার খরচের হিসাব চাইবে সরকার।আঞ্চলিক পরিষদের বিরুদ্ধে, যেখানে ওয়ান 111 সময়েও তত্বাবধায়ক সরকার এক পয়সারও দুর্নীতিতে ফেলতে পারেনি।দীপংকর বাবু হয়ত বা সেই ইতিহাস ভূলে গেছেন।
বাবু আমি দীপংকর বিরোধী,তবুও বলছি আনঞ্চলিক পরিষদ এই পর্যন্ত কি উন্নয়ন করেছ??তার প্রমান আছে কি?
চোরের মনে পুলিশ পুলিশ, দীপংকর যেমনি দুর্নীতি বাজ তেমনি সবাই কে দুর্নীতি বাজ মনে করে,
দীপঙ্করের আয়ের হিসাব দেখা উচিত
Diponkor mare 14 bar judge hobe salar jatir kolonkor
oookkk
এই দীপংকর বাবুর তার মাথা ঠিক নেই,,গত নির্বাচনে পরাজিত হয়ে তিনিই বুঝতে পেরেছেন যে হারানো বেদনার শিখর,,এই বেদনা তার জীবনে একমাত্র তিনিই জানেন,,হয়ত বা তার জীবনে আর কখনও ফিরে পাবেনা-সেই হারানো বেদনার শিখর,,
পাগল
সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার আগে উনার সম্পত্তি কত ছিল এবং বর্তমানে কত গুন বৃদ্ধি পেয়েছে তা ক্ষতিয়ে আগে দেখা উচিত।যদি অস্বাভাবিক বৃদ্ধি হয় তাহলে মামলা করা উচিত।