আজ পবিত্র আশুরা। হিজরি বছরের প্রথম মাসের (মুহাররম মাস) ১০ তারিখে সারা বিশ্বের ধর্ম প্রাণ মুসলমানরা পবিত্র আশুরা পালান করে থাকেন।
এদিন বিশ্ব নবী হজরত মুহাম্মদ (স:) এর দৌহিত্র এবং মা ফাতেমা (রা:) ও হজরত আলী (রা:) পুত্র ইমাম হোছাঈন (রা:) কে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ করা হয়। নির্মম এ ঘটনার দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা কারবালার স্মৃতিতে শোকের প্রতীক হিসেবে নানান কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করে।
এজিদ বাহিনীর সেনা কর্মকর্তা সিমার এই দিন নির্মম ভাবে শহীদ করেন সারা বিশ্বের শান্তির দূত আল্লাহ তালার প্রিয় বন্ধু হজরত মুহাম্মদ (সা:) এর প্রিয় দৌহিত্র কে। ইতিহাস বলে, এই দিন কারবালার প্রান্তরে মাটি ও গাছের মধ্যে থেকে রক্ত প্রবাহিত হয়েছিলো শোকের মাতমে। এ দিন সারা জাহানে মানব ও দানব শোকে আর্চন হয়ে কেঁদেছিলো ‘হায় হোসাঈন,হায় হোসাঈন’ বলে।
এ প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলার সদস্য সচিব আল্লামা মুস্তফা আলম হেজাজি বলেন, মহররম মাসের দশতারিখ ২ হাজার নবীর পৃথিবীতে শুভাগমন করেন। এছাড়া এদিনে অন্তত: দুই হাজার নবী নব্যুয়াত প্রাপ্ত হন। হযরত নুর (আ) এইদিনে তুর পাহাড়ে আল্লার সাক্ষাৎ লাভ করেন,হযরত ইব্রাহীম (আ) এর জন্য তৈরি করা অগ্নিকুন্ড আল্লাহ পাক শান্ত করেছিলেন এই দিনে। সর্বশেষ এই দিনেই প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এর দৌহিত্র ইমাম হোসাঈন এদিনে কারবালার ময়দানে শহীদ হন। তাই মুসলমানদের জন্য এই মাস ও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস।
