খাগড়াছড়ি প্রতিনিধি
“নিরাপদ জ্বালানী,ভোক্তা বান্ধব পৃথিবী”এ প্রতিপাদ্য খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
দিনটি উপলক্ষ্যে বুধবার(১৫ মার্চ) খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজ জিনিয়া চাকমা, অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, খাগড়াছড়ি কনজ্যুমারস এসোসিয়েশনের সভাপতি আবু তাহের মুহাম্মদ, ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী লিয়াকত আলী চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় ভোক্তা অধিকার, ভোক্তা অধিকার আইনে শাস্তি ও করনীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় ভোক্তাদের সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগ নিশ্চিত করে ভোক্তা স্বার্থ সংরক্ষনের উপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে মজুতদারী ও ভেজাল বিরোধী অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
