দীঘিনালা প্রতিনিধি ।।
অসুস্থ রোকেয়া বেগম (৩৭) বিগত ০৮ মাস যাবৎ হাত ও পা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছেন বিনা চিকিৎসায়। পরিবারের পক্ষে তার চিকিৎসা করানোর মতো ব্যবস্থাও নেই। এই সময় তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন দীঘিনালা জোন।
বুধবার সকালে অসহায় হতদরিদ্র অসুস্থ (প্যারালাইসিস রোগী) রোকেয়ার উন্নত চিকিৎসার জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন অসুস্থ মহিলাকে ৫,০০০(পাঁচ হাজার) টাকা অনুদান প্রদান করেন।
অসুস্থ রোকেয়া জানান, তার স্বামী শাহ আলম মারা গেছেন অনেক আগে। গত ৮ মাস আগে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে পড়েন। চিকিৎসা করানোর মতো তার কাছে অর্থ নেই এ অবস্থায় দীঘিনালা জোন যে অর্থ অনুদান দিয়েছেন তাতে তিনি অনেক খুশি এবং দিয়ে তিনি চিকিৎসা চালাবেন। উপজেলার মেরুং ইউনিয়ন এর অনাথ আশ্রম এলাকায় তার বাড়ি বর্তমানে তার চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাওয়ার লক্ষ্যে দীঘিনালা জোন থেকে এই অনুদান প্রদান করা হয়। এই অনুদান গ্রহণের জন্য তাকে জোনে নিয়ে আসা সম্ভব হয়নি বিধায় তার পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন তার চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান।
অনুদান প্রদান কালে, জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে সকলের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছেন, পূর্বেও দীঘিনালা জোন পাহাড়ি- বাঙালিদের সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
