মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় তৈকর্মা এলাকায় উসামং মারমা বসত বাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দি মারমা ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে রবিবার বিকালে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দি মারমা ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুইচিংপ্রু মারমা, হাফছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্য ও ক্রেডিট ইউনিয়নের সেবা কেন্দ্রে পরিচালনা কমিটির সভাপতি অংগ্যজাই মারমা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি কংজাই মারমা, কোষাধ্যক্ষ আম্যো মগ, ঋণ ব্যবস্থাপক অংগ্য মারমা, মানিকছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটে সাবেক যুব প্রধান চিংওয়ামং মারমা মিন্টু।
