শিক্ষা সংস্কৃতি আর অর্থনৈতিক সব দিক দিয়েই পিছিয়ে পাহাড়ি জনপথ আর পাহাড়ের মানুষ। দীর্ঘ সময় উন্নয়ন বঞ্চিত থাকলেও শাসকগোষ্ঠীর আন্তরিকতার চেয়ে অনুকম্পাই যেনো ছিল বেশি। পাহাড়ে কাঙ্কিত উন্নয়নের লক্ষ্যে নানা সময় নানাভাবে আন্দোলন হয়েছে রাজপথে। পাহাড়ের কষ্টের গীতি লেখা হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন কাগজে।
রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বারবার। কিন্তু পাহাড়ের ভাগ্যেন্নয়নে সকলেই ছিল উদাসীন। যারা ভাবতো তারাও নিজেদেরটা ষোল আনা ঠিক রেখেই তবে এগোতো। সংবাদ মাধ্যমগুলোও পাহাড়ের আসল চিত্র ফুটিয়ে তুলতে পারেনি কখনো। পাহাড়ের মানুষের সুখ-দুঃখ আনন্দ-বেদনার খবরাখবর দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে ২০১৩সালের ২২অক্টোবর যাত্রা শুরু করে পাহাড়টোয়েন্টিফোর ডটকম।
শুরু থেকেই পার্বত্য চট্টগ্রামের মানুষের সুখ-দুঃখ, ঘটনা-দুর্ঘটনা, দুর্যোগ-দুর্ভোগের চিত্র শেখর থেকেই তুলে ধরে পাহাড়২৪। আর তাইতো দেশ বিদেশের অগনিত পাঠকের কাছে আস্থা-ভালবাসায় স্থান করে নেয় এই সংবাদমাধ্যম। সত্য প্রকাশে নির্ভীক পাহাড়২৪ সবসময় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর।
ফলে কারো চোখ রাঙানি-ভয়ভীতি বা কোনো লোভ-মোহের কাছে পরাস্ত বা মাথা নত করেনি কখনো। তাছাড়া পার্বত্য চট্টগ্রামের সীমানার বাইরের কোনো সংবাদ পরিবেশন করেও নামের সাথে কিংবা পাঠকের সাথে প্রতারনাও করেনি। আর তাইতো পথ চলার স্বল্প সময়েই দেশ-বিদেশের সংবাদ পিপাষুদের কাছে আস্থা-বিশ্বাস-ভালোবাসার সংবাদ সেবা মাধ্যমে স্থান করে নেয় পাহাড়টোয়েন্টিফোর ডটকম।
প্রতিদিনই পাহাড়ের নানান খবর জানতে এই সাইটটি লগইন করে অগনিত পাঠক। শুধু পাহাড়ের পাঠকই নয়; দেশের নামকরা সব প্রিন্ট-ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরাও সংবাদের সত্যতা যাছাইয়ে ভিজিট করছে এই সাইটটি। প্রশাসনিক সিনিয়র কর্তা ব্যক্তিও তাঁদের নিত্য প্রয়োজনে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে চোখ রাখে এই সাইটে। আগামিতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে অগনিত পাঠকের ভালবাসায় সিক্ত প্রিয় পাহাড়টোয়েন্টিফোর ডটকম।
ইয়াছিন রানা সোহেল, নিউজ এডিটর, পাহাড়টোয়েন্টিফোর ডটকম
