কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। রবিবার বিকালে ক্ষতিগ্রস্থ ৮ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী এসব অর্থ প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, যুগ্ন সম্পাদক সামসুদৌহা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা, ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থুইমং মারমা, ইউপি সদস্য উসাইন্দা রোয়াজা, আমুইঅং মারমা, সাবেক ইউপি সদস্য মংসাপু মারমা প্রমূখ।
উল্লেথ্য শনিবার সন্ধ্যায় উপজেলার নিজপাড়া এলাকায় আকস্মিক অগ্নিকান্ডে একটি সিএনজি অটোরিক্সা সহ ছয় দোকান ও ঘর পুড়ে যায়।
