রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা সদরের বাবু পাড়াতে জেএসএস (এমএনলারমা) কর্মী বসু চাকমা (৪০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রভাত কুসুম চাকমার বাড়িতে এ হত্যাকান্ড ঘটে। শনিবার গৃহকর্তা প্রভাত কুসুম চাকমা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার আসামির নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি। ওসি এম এ মঞ্জুর জানান, ‘বসু চাকমা হত্যা মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’ এ হত্যাকান্ডের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে জেএসএস (এমএন লারমা)। তবে এ বিষয়ে জেএসএসের (সন্তু লারমা) কোনও বক্তব্য পাওয়া যায়নি। জেএসএস (এমএন লারমা) দলের অভিযোগ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষে জেএসএস (এনএম লারমা) দলের পক্ষ থেকে আওয়ামী লীগ তথা নৌকার প্রার্থী দীপংকর তালুকদারকে সমর্থন দেওয়ায় এ হত্যাকান্ড ঘটিয়েছে জেএসএস (সন্তু লারমা)।
Previous Articleদীপংকরকে পূর্ণমন্ত্রী চায় আওয়ামীলীগের পাহাড়ী নেতারা
Next Article পার্বত্য মন্ত্রী হচ্ছেন কে ?