পাহাড়ের প্রভাবশালী আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার এর আগের নির্বাচনে হাতি প্রতীকে নির্বাচন করলেও এবার নির্বাচন কমিশনের মার্কা তালিকায় হাতি না থাকায়,সিংহ প্রতীক নিয়েই নির্বাচনী যুদ্ধ অবতীর্ণ হয়েছেন। সোমবার প্রতীক বরাদ্দকালে তার প্রত্যাশামতো সিংহ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার।
সোমবার সকালে জেলা প্রশাসকেরে সম্মেলন কক্ষে প্রতিদ্বন্ধি প্রার্থীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবেন দীপংকর তালুকদার, বিএনপির মনি স্বপণ দেওয়ান ধানের শীষ , স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার সিংহ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা কোদাল মার্কা নিয়ে, ইসলামী আন্দোলনের জসিম উদ্দিন হাত পাখা নিয়ে, জাতীয় পার্টির পারভেজ তালুকদার লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিবেন।
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার সিংহ মার্কা নিয়ে নির্বাচন করলেও তিনি মূলত সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সমর্থিত প্রার্থী এবং দলটির কেন্দ্রীর কমিটির সহ-সভাপতি। এর আগের দশম জাতীয় সংসদ নির্বাচনে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি।
