‘বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার জন্য সর্বস্তরের জনসাধারনকে আহবান জানিয়েছেন ২৯৯ রাঙামাটি আসনের নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী দীপংকর তালুকদার।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিগত সময়ে অস্ত্রের মুখে ভোটারদের জিম্মি করে ভোট ডাকাতি করেছিল। সুষম উন্নয়নের নামে ভোটারদের ভোট হরণ করা হয়েছে। কিন্তু সুষম উন্নয়ন তো দুরের কথা দুর সময়েও তাদের পাওয়া যায়নি।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাট বাজারে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯৯ নং আসন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ১০ ডিসেম্বর সোমবার সাজেক থানা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পথ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ সাজেক থানার সাধারন সম্পাদক সুজিত দে সঞ্চালনায় সাজেক থানা আওয়ামীলীগের সহ সভাপতি গরেন্দ্র ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়,সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি,রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী’র পথসভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফিরুজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কেরল চাকমা,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিতা দেওয়ান রিপা, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আক্তার,জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা শ্রমীকলীগের সভাপতি মোঃ শামছুল আলম,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ
এছাড়াও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আঃ শুক্কুর মিয়া,সাধারন সম্পাদক আলী হোসেন,সাংগঠনিক সম্পাদক হাফেজ আহাম্মদ, যুগ্ন সাধারন গিয়াস উদ্দিন,বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জমির হোসেন,সাধারন সম্পাদক মোঃ মনছুর আলী,সহ-সভাপতি মোঃ আতাউর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন,সাধারন সম্পাদক জগৎ দাশ,সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরে আলম খোকন,সাধারন সম্পাদক হাজী মহি উদ্দিন,চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি মোঃ লুৎফর রহমান রাজিব,জেলা ছাত্রলীগের সদস্য আঃ গফুর সুবেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি,সাধারন সম্পাদক ইমরান ও ইসতিয়াক হাসান উপস্থিত ছিলেন।
পথসভা শেষে তিনি মাচালং-এ পথ সভা এবং সাজেক রুইলুই পাড়ায় রাত্রী যাপন করবেন। ১১ ডিসেম্বর বঙ্গলতলী,রুপকারী, তুলাবান , মুসলিম ব্লক ও সন্ধ্য ৬ ঘটিকায় উপজেলা চৌমুহনী সদর মুক্ত মঞ্চে পথ সভার আয়োজন করা হয়েছে।
