আগামী ২ ডিসেম্বর পূর্ণ হবে পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর। দিনটির পূর্তি পালনের লক্ষে বান্দরবানের আলীকদম সেনাবাহিনীর ২৩ বীর ইউনিট ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এবারের আয়োজনে থাকছে শান্তি র্যালি, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, প্রীতিভোজ, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্তি চুক্তির বর্ষপূর্তি উৎসব আয়োজনের সত্যতা নিশ্চিত করে আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো. সাইফ শামীম (পিএসসি) ২ ডিসেম্বর পূর্তি উৎসবে গৃহীত সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনে সকলের সহায়তা কামনা করেন।
Previous Articleলামায় যুবলীগের কর্মী সমাবেশ
Next Article ফুরোমোন চূড়ায় সাহসী ৩৩ !