বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভা বাদ আছর কাঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদ উদ্দিন চৌধুরি, প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, অর্থ সম্পাদক মো. শফি, সহ-দপ্তর সম্পাদক মো. নাছের খান, সেচ্ছাসেবকদলের জেলা সভাপতি মো জাহাঙ্গীর আলম তালুকদার, ওলামা দলের সভাপতি মো. আবুল কাশেম, সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মো. আবু নাছেরসহ ছাত্রদলের জেলা, নগর, কলেজ, সদর থানা, ওর্য়াড শাখার বিভিন্নস্তরের নেতাকর্মীরা। (বিজ্ঞপ্তি)
