রাঙামাটির কাউখালীতে এরেক্কা চাকমা (২৬) নামে এক যুবক তার নিরব চাকমা নামের ৫ বছর বয়সী শিশু পুত্রকে খুন করেছে। গত ৯ নভেম্বর উপজেলার মঘাছড়ি চন্দ্রবংশ শিশু সদনের রাস্তার পাশে গলাটিপে তাকে হত্যা করা হলেও বিষয়টি জানাজানি হয় এর নয়দিন পর ১৮ নভেম্বর। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ। এরেক্কু চাকমা খাগড়াছড়ি জেলার গামারী ঢালা গ্রামের মৃত সুবল চাকমার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়- ৎ এরেক্কু চাকমা তার স্ত্রী অন্তরা চাকমা(২০)কে নিয়ে চট্টগ্রাম শহের ভাড়া বাসায় বসবাসয় করতো। অন্তরা পোশাক শ্রমিক হিসেবে কাজ করে। কিন্তু তার স্বামী কিছুই করেনা। তাদের একমাত্র ৫ বছর বয়সী সন্তানকে দেখাশু না করে চাকুরী করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। গত ৮ নভেম্বর অন্তরা কাজের চাপে সন্তানকে সামলাতে না পেরে তার স্বামীকে সালমাতে বলে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ৯ নভেম্বর এরেক্কু চাকমা তার ছেলেকে নিয়ে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। পরে চট্টগ্রাম রাঙামাটি সড়কের কাউখালী উপজেলার মঘাছড়ি এলাকার চন্দ্রবংশ শিশু সদনের নির্জন পাহাড় ঘেরা রাস্তায় গলা টিপে তাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়। অন্তরা সন্তানকে না পেয়ে সন্দেহ করে বসে স্বামীকেই। পরে ১৭ নভেম্বর আত্মীয়দের সহায়তায় অন্তরা তাকে আটক করে ১৮ নভেম্বর দুপুরে পুলিশের কাছে সপোর্দ করে।
কাউখালী থানার এসআই আল আমিন জানান- হত্যাকারীর স্বীকারোক্তির ভিত্তিতে ঘনটাস্থল থেকে লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। পারিবারিক কলহের কারণে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
