রাঙামাটি শহরের ভেদভেদী পোস্ট অফিস কলোনী এলাকার মকবুল আহম্মেদ’র পুত্র মো: মাসুম হোসেন (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে সংবাদ পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা যায়, মাসুম চার-পাঁচ মাস আগে বিয়ে করেন। তিনি তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন। বৃহস্পতিবার রাতে তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয় তার। এর পরপরই তার আর কোন সাড়াশব্দ পাওয়া যায় না। মধ্যরাতের দিকে তাকে ডাকা হলে তিনি কোন সাড়া না দেওয়ার তার পরিবার-পরিজনগণ জোরপূর্বক ভাবে ঘরে ডুকে তার ঝুলন্ত লাশ দেখতে পান। তার পরপরই মাসুমকে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হয়। তখনই হাসপাতালে কর্মরত চিকিৎসক মাসুমকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনা পারিবারিক কলহের ফল বলে আশংকার কথা জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার উপ পরিদর্শক লিমন ঘোষ।
তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে হাসপাতালে সুরতহাল করার জন্য পাঠিয়ে দেই। ধারণা করছি পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছে মাসুম। তবুও ঘটনা তদন্ত করে দেখা হবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
